চরফ্যাশন জাতীয় আইনগত সহায়তা দিবসে পালিত
জেলা প্রতিনিধিঃভোলা
মীর শাহীন
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”এই প্রতিপাদ্য সামনে রেখে ভোলার চরফ্যাশন উপজেলায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে চরফ্যাশন আদালত চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চরফ্যাশন আদালত ভবন চত্বরে এসে শেষ হয়। এরপর আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জনাব মো: আফজাল হোসেন ,চরফ্যাশন আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও উপজেলা লিগ্যাল এইড অফিসার চৌকি আদালত লিগ্যাল এইড বিষেশ কমিটি চরফ্যাশন চৌকি, ভোলা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ সাখাওয়াত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুগ্ম জেলাও দায়রা জজ রুবাযতে হোসেন ,যুগ্নু জেলা ও দায়রা জজ রুবায়েত হোসেন সিনিয়র সহকারী জজ রেজাউল করিম বাধন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফজাল হোসেন ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।

কোন মন্তব্য নেই: