রংপুরে শিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল
নিজস্ব প্রতিনিধি, রংপুর
চট্টগ্রাম সরকারি সিটি কলেজে শিক্ষক, শিক্ষার্থী ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা হত্যার বিচারের দাবি এবং দেশব্যাপী ছাত্রদলের কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রংপুর মহানগর শাখা।
বৃহস্পতিবার বিকেলে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিবির নেতা বলেন, যে দল ফ্যাসিজমের সময় ১০০ জন নিয়ে মিছিল করতে পারে না, তারা আজ ৩০০০ হাজার নিয়ে মিছিল দেয়, বুঝা যায় তারাই গুপ্ত।
এবং মহানগর সভাপতি আনিছুর রহমান বলেন, ' ছাত্রলীগকে তাড়াতে ৩৬ দিন লেগেছে, 'ছাত্রদলকে তাড়াতে ৩৬ ঘন্টাও লাগবে না।'
বিপরীতে রাতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে জেলা ও মহানগর ছাত্রদল, রংপুর। মিছিলটি পার্টি অফিস থেকে শুরু করে শাপলা চত্বর এসে আবার পার্টি অফিসে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা ছাত্রদের আহবায়ক শরিফ নেওয়াজ জোয়া বলেন, 'এই স্বাধীন বাংলাদেশে আর কোন গুপ্ত রাজনীতি হতে দেওয়া যাবে না। '
বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: