ডিবি অভিযানে সৈয়দপুরে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক ১জন।


 

নিজস্ব প্রতিবেদক 

নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ পিচ অবৈধ মা*দকদ্রব্য ই*য়াবা ট্যাবলেটসহ এক মা*দক কারবারিকে গ্রে*ফতার করা হয়েছে।


পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, গতকাল একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে সৈয়দপুর থানাধীন ৪নং বোতলাগাড়ী ইউনিয়নের মাঝাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।


অভিযানকালে একটি বসতবাড়ি থেকে মো. জামাল হোসেন (২৪) নামের এক মা*দক কারবারিকে আ*টক করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি কালো ব্যাগ তল্লাশি করে ২টি জিপার পলিথিনে রাখা মোট ৩৭০ পিচ ই*য়া*বা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার মধ্যে একটিতে ২০০ পিচ এবং অন্যটিতে ১৭০ পিচ ই*য়া*বা ছিল। উদ্ধারকৃত ই*য়া*বার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন ধরে ই*য়া*বা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল।


এ ঘটনায় সৈয়দপুর থানায় মা*দ*কদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মা*মলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কোন মন্তব্য নেই: