জয়পুরহাট ২০ বিজিবি কর্তৃক করতোয়া কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন।
দিনাজপুরের জেলা প্রতিনিধি
মাহবুব হোসেন মেজর
বিস্তারিতঃ
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক করতোয়া কুড়িয়া সার্ভিসে সাঁড়াশী অভিযান চালিয়ে বিপুল পরিমাণে যৌন উত্তেজক সিরাপ উদ্ধার করেন।
জয়পুরহাট ২০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ লতিফুল বারী, পিবিজি এম এস পদাতিক এর নেতৃত্বে ৩ মে রবিবার জয়পুরহাটে একটি করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে সাঁড়াশী অভিযান চালিয়ে বিপুল পরিমানে যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ জদ্দা উদ্ধার করেন।
বিজিবির এক প্রেস ব্রিফিংয়ে জানা গেছে এসময়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ লতিফুল বারী নেতৃত্বে জয়পুরহাট ব্যাটলিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার আশিক-উর-রহমান এবং র্যাবে-৫ এর একটি টহল দল অংশ নেয়।
এঅভিযান চালিয়ে ৫১টি কার্টন থেকে ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং ৫টি বস্তা থেকে ৭ হাজার ২০০ পিস নিষিদ্ধ পদ্দাপুর জর্দা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিরাপের আনুমানিক মূল্য ৫৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা।
এবং জর্দার মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
সর্বমোট ৫৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা।
কোন মন্তব্য নেই: