ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ ৫ যুবক গ্রেফতার।


 

জেলা প্রতিনিধি, ভোলা

মীর শাহীন 

ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ ৫ যুবক গ্রেফতার।

সারাদেশের চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ভোলা জেলার লালমোহন উপজেলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যাবসায় ব্যবহৃত সরঞ্জাম সহ ৫ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করছে লালমোহন থানা পুলিশ। 



আজ ১৫ জুলাই  বিকাল সাড়ে ০৫ঃ০০ টায় উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দেবীরচর এলাকার মোকলেছুর রহমান মেম্বারের মেয়ের বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী ও বিপুলসংখ্যক মাদকদ্রব্য উদ্ধার করা হয়।



 লালমোহন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ অলিউর রহমানের  তথ্যমতে,গোপন সংবাদের ভিত্তিতে লালমোহন থানাধীন বদরপুর ইউনিয়নের দেবীরচর এলাকায় এসআই (নিরস্ত্র) খন্দকার মোঃ কামরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম  ওয়ার্ডস্থ মোকলেচ মেম্বরের মেয়ে আরজু বেগম এর ভাড়াটিয়া আসামী মোঃ মনির হোসেন (২৮) এর বসত বিল্ডিংয়ে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মাদক কারবারে জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় আসামীদের নিকট থেকে সর্বমোট ২ বোতল ফেনসিডিল, ১৫০ পিচ ইয়াবা ট্যাবলেট, ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১টি সুজুকি জিক্সার মোটরসাইকেল জব্দ করা হয়।


 এলাকাবাসীর ভাষ্যমতে, গ্রেফতারকৃত মোঃ মনির হোসেন মেলকার, মোঃ রবিউল মেলকার,আল-আমিন মেলকার,মোঃ হাসান হাওলাদার, ও  মোঃ রাকিব এ অঞ্চলে দীর্ঘদিন যাবৎ অদৃশ্য ক্ষমতাবলে মাদক সাম্রাজ্য চালিয়ে যাচ্ছে ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। আজ তাদের গ্রেফতারে পুরো এলাকায় আমরা স্বস্তি ফিরে পাচ্ছি। 


লালমোহন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ অলিউর রহমান বলেন,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরনে সকল আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন