কাউনিয়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের লাশ


 

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মোঃইব্রাহিম খলিল

কাউনিয়ায় নিখোঁজের একদিন পর পুকুরে মিলল কিশোরের লাশ


রংপুরের কাউনিয়া উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর বাড়ির পাশের একটি পুকুর থেকে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে।


পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সোনাতন সিদ্দিক বাজার এলাকার বাসিন্দা মোস্তফা মিয়ার ছেলে শাহরিয়ার নাজিম সিয়াম (১৫) গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে এ ঘটনায় কাউনিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।


শনিবার সকালে বাড়ির পাশের একটি পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।


পরিবারের দাবি, সিয়াম মৃগী রোগে আক্রান্ত ছিল। জীবিকার তাগিদে সে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার মাঠে ঝালমুড়ি বিক্রি করত।


কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন