মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত


​বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুর (রংপুর)  প্রতিনিধি 

মিঠাপুকুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত 

সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ অক্টোবর ২০২৬ পিআইডি অডিটোরিয়ামে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

এই উপলক্ষ্যে মিঠাপুকুর উপজেলা পরিষদ হলরুমে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।  

​উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক গোলাম রব্বানী এবং উপজেলা সমাজসেবা অফিসার জনাব আব্দুল হামিদ প্রমুখ।  

​সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, "ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক" এবং "স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি"—এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে দেশব্যাপী তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজে সঠিক ও সুনির্দিষ্ট তথ্য সংগ্রহের মাধ্যমে পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলার প্রক্রিয়া তরান্বিত করা।  

​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন