মোহাম্মদপুরে উদ্বোধন হলো 'জনতার বাজার'


 দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে রাজধানীর মোহাম্মদপুরে চালু হলো 'জনতা বাজার'।


বুধবার (১৯ মার্চ) বিকেলে মোহাম্মদপুরে জনতার বাজার-১ উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।


ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদের সভাপতিত্বে জনতার বাজার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, বসিলা আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর তৌফিক ইমাম, পুলিশের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. জুয়েল রানা প্রমুখ।


জনতার বাজার ১-এ উদ্বোধনী দিনে পাঁচটি পণ্যের বিক্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। আগামীকাল থেকে পেঁয়াজ, আলু, রসুন, চাল ও আদা বিক্রি করা হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি, মাছ ও মাংস বিক্রি করা হবে।

 ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ বলেন, ঢাকা শহরে এই ধরনের বাজার করা চ্যালেঞ্জিং। দেশে যে স্থানে পণ্যের দাম কম থাকবে সেখান থেকে পণ্য এনে কম দামে বিক্রির উদ্যোগ নিয়েছি। এখন আলাদা কোনো দোকান হবে না। আগামীকাল থেকে বিক্রি শুরু হবে। বাজারের দামের চেয়ে উল্লেখযোগ্য কম দামে বিক্রি করা হবে।


তিনি আরও বলেন, এখানে কোনো পাইকারি বিক্রি হবে না, খুচরা বিক্রি করা হবে। ভোক্তা নিদিষ্ট পরিমাণ পণ্য নিতে পারবেন। ঢাকা শহরে ৬/৭টি জনতার বাজার করার পরিকল্পনা রয়েছে। ঈদের পর সব ধরনের পণ্য নিয়ে পুরোদমে চালু হবে এটি।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন