রায়গঞ্জে ছাগল চুরি করতে গিয়ে ছাত্রলীগের কর্মী জনতার হাতে গণধোলাই।

 সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নে শনিবার (১২ই এপ্রিল) সকাল ১১ টার সময় মহিরন নেছার ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে গণধোলাই খেয়েছেন ছাত্রলীগের ইসমাইল সিরাজী নামের এক কর্মী। জানা যায়,শনিবার সকাল ১০ টার সময় মহিরন নেছা তার বাড়ির পাশে একটি ছাগল ঘাস খাওয়ার জন্য একটি গাছের সাথে বেধে রাখে। সকাল ১১ টার দিকে হঠাৎ দুজন ব্যক্তিকে মোটরসাইকেল যোগে তার ছাগলটি উঠিয়ে নিয়ে যেতে দেখে তার চিৎকার দিলে একজন পালিয়ে গেলেও অপরজন ধরা পড়ে জনগণের হাতে। এই সময় চোর চোর বলে গণধোলাই দিতে থাকে সেখানকার উপস্থিত লোকজন। এবং চৈরাপাড়ার রহমত আলীর ছেলে আশরাফুল আলম সেখান থেকে পালিয়ে যায়। জানাযায়,সয়াধান গড়া ভেজাল সাবান মোড়ের বাসিন্দা কামরুলের ছেলে ইসমাইল দীর্ঘদিন ধরে অন্যর ছাগল চুরি করে বেড়াতো। এই বিষয়ে তার নিজ গ্রাম থেকে খোজ খবর নিলে জানা যায়,সে নিজেকে সাইড ইন্জিনিয়ার বলে পরিচয় দেয় কিন্তু কখনোও তার কোন কাজ আমরা দেখিনি। তার আয়ের উৎস কি সেটাও আমরা জানি না। ইসমাইল হোসেন বলেন, আমি আগে ছাত্রলীগ করতাম, স্বৈরাচার সরকার বিদায় হওয়ার পর হাতে কোন কাজ ছিল না,তাই বাধ্য হয়েই করেছি, আপনারা আমাকে ক্ষমা করে দিন।


 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন