ঢাকা সাভার ঢাকা সাভার বিরুলিয়া থেকে ঢাকা জেলা উত্তর (ডিবি)পুলিশের হাতে গাঁজাসহ ৩ জন গ্রেফতার

 রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার


ঢাকা জেলার ডিবি(উত্তর) ০৭ সাত কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বলে জানাজায়। ঢাকা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান,নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ঢাকা জেলার ডিবি (উত্তর),এর অফিসার ইনচার্জ মো.জালাল উদ্দিননের নেতৃত্বে এসআই (নিঃ)মো.আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় অফিসার ফোর্সসহ গতকাল ২৩শে এপ্রিল (বুধবার)দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে সাভার মডেল থানাধীন বিরুলিয়া বাগ্নীবাড়ী এলাকা থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন।


গ্রেফতারকৃতরা হলেন১নং মো. মোজাম্মেল হোসেন (২৬),পিতা-মো.মোবারক হোসেন আমির ২নং মো.সাহাবুদ্দিন(২৭),পিতা-মো.ওমর আলী তারা দুজনেরই বাড়ি বিরুলিয়া ইউনিয়নের-বাগ্নীবাড়ী,থানা-সাভার,জেলা-ঢাকার স্থায়ী বাসিন্দা বলে জানা যায়। অপরজন হলো ৩নং মো.অন্তর ইসলাম (২৩),পিতা-বিপুল,গ্রামের বাড়ি জয়পুরহাট সদর,থানা এলাকায় বলে জানা যায়।বর্তমানে সে -বাগ্নীবাড়ী মোখলেছ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া, থানা-সাভার, জেলা-ঢাকাদের ০৭(সাত) কেজি গাঁজাসহ গ্রেফতার করেন। উক্ত আসামীদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজু করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।
 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন