সোনারগাঁয়ে দুই সন্তানের কান্ড, সম্পত্তির জন্য বৃদ্ধ পিতাকে পিটিয়ে জখম

জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়াচর এলাকায় নিজের পিতাকে পিটিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে আপন ছেলে-মেয়েদের বিরুদ্ধে। রবিবার দুপুরে প্রকাশ্যে বাড়ির সামনের রাস্তায় ফেলে ৭০ বছর বয়সী বৃদ্ধ আব্দুর রহিমকে লাথি মেরে মাটিতে ফেলে পিটিয়া মারাত্মকভাবে রক্তাক্ত করে তারই ছেল জহিরুল ইসলাম, সাইফুল ইসলাম ও মেয়ে হালিমা আক্তার। এসময় আহত আব্দুর রহিমের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসার পরেও মারধর করতে থাকে। এক পর্যায়ে এলাকাবাসী ক্ষিপ্ত হলে তারা ক্ষান্ত হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয় বলে জানান একাধিক প্রত্যক্ষদর্শী। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, জমি সংক্রান্ত বিষয়ে সন্তানদের বিরুদ্ধে আপন বাবাকে পিটিয়ে আহত করার ঘটনা শুনেছি। এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন