বগুড়ায় পাঁচ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা


 বগুড়ায় শহর ও প্রত্যন্ত গ্রামীণ অঞ্চল থেকে নির্বাচিত পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থীর অংশগ্রহণে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে দিনব্যাপী কৃতি শিক্ষার্থী মোটিভেশনাল সেমিনার ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত নানা কর্মসূচির মধ্য দিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ. কে. এম. অলি উল্যা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোঃ হাসনাত আলী। শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিচালক অধ্যাপক ড. ফারুক হোসেন, শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান, আরডিএ-এর যুগ্ম পরিচালক ড. আব্দুল মজিদ প্রামানিক, পল্লী উন্নয়ন একাডেমির টেকনিক্যাল অ্যাডভাইজার এ কে এম জাকারিয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. আনিছুর রহমান, নিউরনের মহাপরিচালক মোঃ সাইফুল ইসলাম, সরকারি কমরউদ্দিন কলেজের অধ্যক্ষ শফিকুত তারিক, মেধা ফাউন্ডেশন পরিচালক এনামুল হক, রোপের পরিচালক তাহমিনা পারভীন শ্যামলী, স্বপ্নপূরণ স্কুলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান প্রমুখ। 


এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অতিথিরা এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন