কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ২৭সদস্য গ্রে'ফ'তার, দেশি অ/স্ত্র জব্দ


 কুমিল্লার শহরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই নেতাসহ ২৭ সক্রিয় সদস্যকে গ্ৰেফতার করা হয়েছে । এসময় তাদের হেফাজতে থাকা সুইস গিয়ার ও ছোরা বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র জব্দ করে পুলিশ। 

শুক্রবার রাতভর কুমিল্লা শহরে বিশেষ অভিযান চালিয়ে ওই ২৭ কিশোর গ্যাং সদস্যকে গ্ৰেফতার করা হয়। 

শনিবার বিকেলে গ্ৰেফতারের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, সাম্প্রতিক সময়ে কুমিল্লা শহরে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন গ্ৰেফতারকৃত কিশোর গ্যাং সদস্যরা। এছাড়াও উপজেলার প্রত্যন্ত এলাকায় কিশোর গ্যাংয়ের কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা দেয়। গ্রেফতারকৃতদের শনিবার আদালতে চালান দেয়া হয়েছে।

ওসি জানান, কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদের নির্দেশে শুক্রবার সন্ধ্যা থেকে কোতোয়ালি থানার একাধিক টিম শহরের ধর্মসাগর পাড়, পুলিশ লাইনস গেট, রানীর দিঘীরপাড় ও সরকারি ভিক্টোরিয়া কলেজ গেট এলাকায় অভিযান পরিচালনা করে।


এ অভিযানে ইফতি (১৮), সাগর (১৫), নয়ন (১৫), ফাহাদ (১৭), নাফিজুল (১৫), সাগর (১৯), তুষার (১৬), রাশেদ (১৭), মুন্না (১৬), সুজয় (১৫), রিফাত (১৮), সাইমন (১৫), মাহফুজ (১৪), শ্রীনাম (১৬), তুহিন (১৫), রাইয়ান (১৪), আপন (১৬), পিযুষ (১২), জিসান (১২), পিয়াস (১৮), রাফি (১৭), জীবন (১৮), সিনহা (২০), আজমীর (১৮), সজীব (১৯), আমীর (২১) ও সাকিব (১৯) নামে এ কিশোর গ্যাংয়ের সদস্যদের গ্ৰেফতার করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন