মালয়েশিয়ার স্বাধীনতা দিবসে বাংলাদেশি শিক্ষার্থীদের সৈকত পরিচ্ছন্নতা কর্মসূচি


 রফিকুল ইসলাম, মালয়েশিয়া


মালয়েশিয়ার ৬৮তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া আয়োজন করেছে ভিন্নধর্মী কর্মসূচি। রাজধানীর নিকটবর্তী পোর্ট ডিকসন সমুদ্র সৈকতে গত ১ সেপ্টেম্বর সোমবার অনুষ্ঠিত হয় ‘কোস্টাল কেয়ার ক্যাম্পেইন’।


বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচির মাধ্যমে সৈকত পরিচ্ছন্ন করার পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।


আয়োজনের সভাপতির বক্তব্যে বশির ইবনে জাফর বলেন, “স্বাধীনতা শুধু আনন্দ নয়, এটি দায়িত্বও। আর সেই দায়িত্বের শুরু পরিবেশ রক্ষার মাধ্যমে।”


সংগঠনের সেক্রেটারি মো: রফিকুল ইসলাম বলেন, “আমরা বই হাতে যেমন এগোই, তেমনি ঝাড়ু হাতে দাঁড়াতেও দ্বিধা করি না। কারণ বাংলাদেশি তরুণ মানেই নেতৃত্ব, দায়িত্ব আর সম্মানের প্রতীক।”


পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন জয়েন্ট সেক্রেটারি তৌফিকুর রহমান মাহফুজ। এরপর সংগঠনের প্রতিটি নেতৃত্ব তাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট উসামা বিন আবদুল বারী, অর্থ সম্পাদক আরমান মজুমদার, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সৈকত, জয়েন্ট স্পোর্টস সেক্রেটারি আলিফুর রহমান টুটুল, দপ্তর সম্পাদক ইয়া নাবিয়ুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়ার নেতারা জানালেন, তারা দক্ষতা, রুচি ও সংস্কৃতির সমন্বয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের লাল-সবুজকে প্রফুল্লচিত্তে বহন করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন

কোন মন্তব্য নেই: