মিঠাপুকুর থানা পুলিশ বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেশীয় তৈরি ওয়ান শুটারগান


 

মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি 

বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুর থানা পুলিশ বিশেষ  অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেশীয় তৈরি ওয়ান শুটারগান।

রংপুরের মিঠাপুকুরে পুলিশের অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ জুলাই অভিযান চালিয়ে মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের খামার ফতেপুর এলাকার ভেরভেরি বিল সংলগ্ন একটি পুকুরের দক্ষিণ পাড় থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।


উদ্ধার হওয়া অস্ত্রটিতে ফায়ারিং পিন ও ট্রিগার সংযুক্ত ছিল। পরে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে থানায় নিয়ে মালখানায় সংরক্ষণ করা হয়েছে।


ঘটনার সঙ্গে কারা জড়িত, অস্ত্রটি সেখানে কীভাবে এলো এবং এর পেছনে কোনো অপরাধচক্র রয়েছে কি না,এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও শুরু হয়েছে মিঠাপুকুর থানা পুলিশ ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন