মিঠাপুকুর মহাবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবীনবরণ।


 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

বিপুল চন্দ্র বর্মন 

মিঠাপুকুর মহাবিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও নবীনবরণ।

রংপুরের মিঠাপুকুর মহাবিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের শিক্ষাজীবনের সাফল্য, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মিঠাপুকুর মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর মহাবিদ্যালয়ের গভনিং বডির সভাপতি অধ্যাপক  গোলাম রব্বানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিঠাপুকুর মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা।

অনুষ্ঠানের শুরুতে নবাগত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, শৃঙ্খলা ও নৈতিক চরিত্র গঠনের বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে সন্তানদের শিক্ষাজীবনের অগ্রগতি পর্যবেক্ষণে অভিভাবকদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

 শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর শিক্ষার পরিবেশ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে মো. গোলাম রব্বানী নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কলেজজীবন ভবিষ্যৎ গড়ার গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, সততা ও দায়িত্ববোধকে জীবনের অংশ করে নিতে হবে।

সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা কলেজের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে শিক্ষক-অভিভাবকদের সহযোগিতা কামনা করেন। তিনি নবীন শিক্ষার্থীদের মিঠাপুকুর মহাবিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রেখে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। শেষে মহাবিদ্যালয়  ছাত্রী ছাত্রী দের পরিবেশনায় মনোঙ্গ সস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  নবীনদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন