মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কার্যক্রম।


 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুরে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা কার্যক্রম। 

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে রংপুরের মিঠাপুকুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মিঠাপুকুর উপজেলা শাখা।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় আয়োজিত এ কার্যক্রমে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেন মিঠাপুকুর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাটুল ও সদস্য সচিব মো. সুজন মাহমুদ।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা নয়, নিয়মিতভাবে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

এ সময় উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন