মিঠাপুকুরে ৪১ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার


 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

বিপুল চন্দ্র বর্মন

মিঠাপুকুরে ৪১ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার।

রংপুরের মিঠাপুকুরে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মিঠাপুকুর থানাধীন ৯ নম্বর ময়েনপুর ইউনিয়নের শুকুরের হাটবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, আল-আমিনের গোডাউনের ভেতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আল-আমিন (৩৫), পিতা মো. তোফাজ্জল হোসেন; ওয়াদুদ সরকার (৩০), পিতা মৃত আব্দুল জলিল। তারা দুজনই মিঠাপুকুর উপজেলার পূর্ব গেনারপাড়া এলাকার বাসিন্দা।

এ ছাড়া তহসিন মিয়া (৩৭), পিতা জমশেদ আলী এবং রফিকুল ইসলাম (২৯), পিতা মো. ফজলুল হক। তারা দুজনই মিঠাপুকুর উপজেলার কাশিমপুর পোড়াচাকলা এলাকার বাসিন্দা।

পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন