নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেফতার


দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

মুসকান জাহান আইরা 

 নেত্রকোনা-১ আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী গ্রেফতার

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহীকে গ্রেফতার করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ।


বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি পুলিশ নিশ্চিত করেছে।


পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইকবাল রোডের একটি বাসায় অভিযান চালিয়ে মোশতাক আহমেদ রুহীকে আটক করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।


মোশতাক আহমেদ রুহী নেত্রকোনা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে ২০০৮ সালের নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন