জ্বালানির দাম বৃদ্ধির খবরে ঠাকুরগাঁও পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

ঠাকুরগাঁও প্রতিনিধি 

জুয়েল ইসলাম শান্ত

জ্বালানির দাম বৃদ্ধির খবরেঠাকুরগাঁওয়ের পাম্পগুলোতে উপচে পড়া ভিড়

জ্বালানি তেলের দাম বাড়ার খবরে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা দিয়েছে উপচে পড়া ভিড়। দাম বাড়ার আগে পুরোনো দামে তেল সংগ্রহ করতে সোমবার সকাল থেকেই পাম্পগুলোতে ভিড় করেন মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকরা। এতে অনেক পাম্পে তৈরি হয় দীর্ঘ লাইন।


সোমবার রাত ১২ টার পর থেকে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের নতুন দাম। প্রতি লিটার ডিজেল ২০ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ২০ টাকা বাড়িয়ে ১৬৫ টাকা এবং পেট্রোল ২০ টাকা বাড়িয়ে ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। কেরোসিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৫৫ টাকা।


সরেজমিনে দেখা যায়, দাম বাড়ার আগে পুরোনো দামে জ্বালানি নিতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন পেট্রোল পাম্পে ভিড় করেন যানবাহনের চালকরা। অনেক পাম্পে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে।


বাইক ও বিভিন্ন গাড়ির চালকরা জানান, জ্বালানি তেলের দাম বাড়লে তাদের দৈনন্দিন খরচও বেড়ে যাবে। বিশেষ করে যাদের নিয়মিত যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করতে হয়, তাদের ওপর এর প্রভাব বেশি পড়বে। একই সঙ্গে পরিবহন ব্যয় বাড়লে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।


দাম বাড়ার খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই বাড়তি তেল সংগ্রহের চেষ্টা করছেন। এতে স্বাভাবিক সময়ের তুলনায় পেট্রোল পাম্পগুলোতে মানুষের চাপ কয়েকগুণ বেড়ে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন