মিঠাপুকুর গোপীনাথপুরে মাদক দ্রব্য নির্মুল সভা


মিঠাপুকুর রংপুর প্রতিনিধি

বিপুল চন্দ্র বর্মন

 মিঠাপুকুর গোপীনাথপুরে মাদক দ্রব্য নির্মুল  সভা 

মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুর যুব সমাজের আয়োজনে গত সোমবার মাদক দ্রব্য নির্মুল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মিঠাপুকুর উপজেলা বিএনপির সম্পাদক মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা সহকারী কমিশনার ভুমি আশিক জামান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ১৩ নং গোপালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দীলিপ পাইকার, কাজী আবেদ আলী,  ইউপি সদস্য আসাদুজ্জামান রিজু, আনসার ভিডিপির সদস্য নাজমুল হাসান, তাহাজুল সরকার, বায়জিদ বস্তামি প্রমুখ। 

শহর, গ্রাম, পাড়া মহল্লায় মাদক ছড়িয়ে পড়ায় যুব সমাজ ধংশের মুখে পরেছ। অত্র এলাকার সুধী সমাজ ও যুবক যুবতী জোট হয়ে মাদক বিরোধী ও নির্মুলের পদক্ষেপ গ্রহণ করেন। সহকারী কমিশনার ভুমি আশিক জামান ও অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন মাদকের বিষয়ে কোনো ছাড় নাই, আপনাদের সহযোগিতায় মাদক বিক্রিতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্হা গ্রহণ করা হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন