নবাবগঞ্জে কয়েলের আগুনে পুড়ল দুই বাড়ি

নবাবগঞ্জ, দিনাজপুর

 মোঃরাহেল সরকার

নবাবগঞ্জে কয়েলের আগুনে পুড়ল দুই বাড়ি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কয়েল থেকে লাগা আগুনে দুটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এতে মো. ইছহাক আলীর পুরো বাড়ি এবং মোছা. সাজেদা বেগমের একটি বাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত  রাতে ৩টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গভীর রাতে একটি বাড়িতে কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মো. ইছহাক আলীর পুরো বাড়ি পুড়ে যায়। পাশাপাশি আগুনের লেলিহান শিখায় মোছা. সাজেদা বেগমের বাড়িও পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে ঘরবাড়ি ও মালামাল পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন।৩ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভূক্তভোগিরা। 

নবাবগঞ্জ (দিনাজপুর)

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন