প্রধানমন্ত্রীর জন্মদিনে শিক্ষর্থীদের গাছের চারা বিতরণ করছেন রংপুর জেলা পরিষদ প্রশাসক

 


পীরগঞ্জ ( রংপুর ) প্রতিনিধি 

মোঃ কামরুল হাসান প্রধান 

প্রধানমন্ত্রীর জন্মদিনে শিক্ষর্থীদের গাছের চারা বিতরণ করছেন রংপুর জেলা পরিষদ প্রশাসক 
সাইফুল ইসলাম 

কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বৃক্ষরোপণের গুরুত্ব, পরিবেশ সংরক্ষণে ব্যক্তিগত দায়িত্ব এবং গাছের পরিচর্যা সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

প্রধানমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে রাখতে নেওয়া এ পরিবেশবান্ধব উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের সভাপতিত্বে অনুষ্ঠিত চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। 

এ সময় পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সংশ্লিষ্ট কলেজের শিক্ষক কর্মচারী এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন