পীরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর কর্মসূচির নগদ সহায়তা বিতরণ


পীরগঞ্জ ( রংপুর ) প্রতিনিধি 

মোঃ কামরুল হাসান প্রধান 

পীরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জিআর কর্মসূচির নগদ সহায়তা বিতরণ

রংপুরের পীরগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারি সহায়তা কর্মসূচির অংশ হিসেবে জিআর (গ্রাটুইটাস রিলিফ) খাতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে নগদ সহায়তা তুলে দেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা মো. নুরুল আমিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আজিজসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সহায়তাপ্রাপ্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। জিআর কর্মসূচির আওতায় এ ধরনের নগদ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন