হরিণাকুণ্ডুতে বসত বাড়ির আঙ্গিনায় মিললো গাঁজার গাছ,আটক মাদক ব্যাবসায়ী


মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার,( ঝিনাইদহ)


ঝিনাইদহের হরিনাকুন্ডুতে বসত বাড়ির আঙ্গিনায় গাঁজার গাছ লাগানোয় আশাদুল মন্ডল নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হরিনাকুন্ডু থানার ওসি মো. শহিদুল ইসলাম হাওলাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে আশাদুল মন্ডলের (৩৫) বসতবাড়ির আঙ্গিনা থেকে ১১.৮ ফুট উচ্চতার একটি গাজা গাছ উদ্ধার করা হয়।


ধৃত আসামী আশাদুল মন্ডল উপজেলার জোড়াদাহ ইউনিয়নের হরিশপুর গ্রামের মতলেব মন্ডলের ছেলে।


এ বিষয়ে হরিণাকুন্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.শহিদুল ইসলাম হাওলাদার জানান,আমরা গোপন সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে আসামী সহ একটি ১১ফুট ৮ (আট) ইঞ্চি সাইজের গাঁজার গাছ উদ্ধার করতে সক্ষম হই।যার ওজন আনুমানিক ৪ কেজি।ধৃত আমামী বেশ কিছুদিন আগেইএই গাজার গাছ লাগিয়েছেন ।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজা চাষ ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।দ্রুতই তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।

কোন মন্তব্য নেই: