ডাকসু নির্বাচনে ছাত্রদলকে শুভেচ্ছা পোস্ট, ব্রাহ্মণবাড়িয়ার ওসি প্রত্যাহার


 ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে ছাত্রদল-সমর্থিত প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।


আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রেজা। তিনি জানান, ওসি মোজাফফর হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে এবং তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম।


ঘটনার সূত্রপাত হয় গতকাল মঙ্গলবার সকালে। ওসি মোজাফফর হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি পোস্টে লেখা হয়—‘মেধাবীদের জন্য শুভকামনা রইল। ২১, ১৭, ০৮।’


পোস্টটি দেখে অনেকে বুঝতে পারেন, এটি ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থীদের প্রতীক নম্বর উল্লেখ করে তাঁদের পক্ষে সমর্থন। সরকারি কর্মকর্তার এমন রাজনৈতিক অবস্থান প্রকাশে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন