কাউনিয়ায় KICHIP প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

মোঃ ইব্রাহিম খলিল 

কাউনিয়ায় KICHIP প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ

রংপুরের কাউনিয়ায় কেওয়াইএসডিও-এর উদ্যোগে বাস্তবায়নাধীন কেওয়াইএসডিও ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ প্রজেক্ট (KICHIP)-এর আওতায় কমিউনিটি ফ্যাসিলিটেটরদের মাঝে প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবীব এবং কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিহাব উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেওয়াইএসডিও-এর চেয়ারম্যান আলহাজ্ব মো. মোজাম্মেল হক।

অনুষ্ঠানের শুরুতে কেওয়াইএসডিও-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সোহেল রানা প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পাপিয়া সুলতানা কেওয়াইএসডিও-এর এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি ফ্যাসিলিটেটরদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

পরে অতিথিরা কমিউনিটি ফ্যাসিলিটেটরদের হাতে প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ তুলে দেন। অনুষ্ঠানে কেওয়াইএসডিও-এর কর্মকর্তা-কর্মচারীসহ প্রকল্পের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন