ঝিনাইদহে নিরাপদ সড়ক দিবস ও বাইকারদের মাঝে হেলমেট বিতরণ

 

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ

ঝিনাইদহে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষ্যে হেলমেট বিতরণ করা হয়েছে। 


বুধবার (২২ অক্টোবর) দুপুরে "মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি" প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং সড়ক পরিবহন কর্তৃপক্ষের তত্ত্বাবধায়নে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মোটরসাইকেল চালকদের মাঝে এ হেলমেট বিতরণ করা হয়। 


হেলমেট বিতরণে জেলা ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।


হেলমেট বিতরণের সময় উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান, সহকারী প্রকৌশলী ও স্টাফ অফিসার মোঃ আহসান-উল-কবীর, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ জিয়াউদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ হাসান আল মামুন, সড়ক পরিবহন কর্তৃপক্ষের মোটরযান পরিদর্শক সজীব সরকার, ট্রাফিক ইন্সপেক্টর মো. মশিউর রহমান, হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় বিশ্বাসসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান বলেন, জাতীয় নিরাপদ সড়ক দিবসে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সারাদেশের ন্যায় ঝিনাইদহে মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন