নিকলীতে চিহ্নিত ভূমিদস্যুর প্রকাশ্যে হুমকি, আতঙ্কে ভুক্তভোগী পরিবার


 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী উপজেলার রোদারপুড্ডা গ্রামে চিহ্নিত এক ভূমিদস্যুর প্রাণনাশের হুমকিতে আতঙ্কে দিন কাটাচ্ছে এক নিরীহ পরিবার। স্থানীয় সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেও নিরাপত্তাহীনতায় রয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী আজহারুল হক (৫৫), পিতা মৃত মফিজ উদ্দিন, রোদারপুড্ডা গ্রামের বাসিন্দা, সম্প্রতি নিকলী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মোঃ শরীফ (৩৮), পিতা গিয়াস উদ্দিন—এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ভূমিদস্যু। দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তিগত বিরোধের জেরে শরীফ ও তার সহযোগীরা তার জানমালের ক্ষতি করার হুমকি দিয়ে আসছে।

অভিযোগে বলা হয়, গত ১১ অক্টোবর ২০২৫ তারিখে বিকাল ৪টা ৩৬ মিনিটে শরীফ তার মোবাইল নম্বর (০১৭০৭৯২৭০৮৬) থেকে আজহারুল হকের নম্বর (০১৯১৬৪৬৮৫১২)-এ ফোন করে প্রাণনাশের হুমকি দেয়। ফোনে শরীফ স্পষ্টভাবে বলে, “রাস্তা ঘাটে যেখানে পাব, খুন করে ফেলবো।” এমনকি বাদীর পরিবারের নারী সদস্যদের নিয়েও অশালীন মন্তব্য করে ভয়ভীতি প্রদর্শন করে।

আজহারুল হক জানান, এই ঘটনায় তিনি ও তার পরিবার ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করেও কোনো ফল না পাওয়ায় অবশেষে থানায় আশ্রয় নিতে বাধ্য হন তিনি।

নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, “লিখিত অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, শরীফ ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকার প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও নানা অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে আসছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন