মোঃ আব্দুল্লাহ আল মতি
নওগাঁ জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত ৫-দফা দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁ জেলা জামায়াতে ইসলামী উদ্যোগে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫/১০/২৫) সকালে জেলা শহরের মুক্তির মোড়ে এ মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে হলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করতে হবে। পাশাপাশি সংসদের উভয় কক্ষে পিআর (Proportional Representation) পদ্ধতি চালুর দাবিও জানান তারা। বক্তারা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং জাতীয় পার্টি ও ১৪ দলের স্বৈরাচারী দোসরদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে।
৫ দফা দাবিগুলো হলো:
১️. জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন।
২️. সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা।
৩️.অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
৪️.ফ্যাসিস্ট সরকারের জুলুম, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫️. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন —
নওগাঁ জেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত নওগাঁ-৪ (মান্দা) আসনের এমপি প্রার্থী খন্দকার আব্দুর রাকিব,
জেলা নায়েবে আমীর ও নওগাঁ-২ (ধামুইরহাট–পত্নীতলা) আসনের এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক,
জেলা নায়েবে আমীর ও নওগাঁ পৌরসভার মেয়র প্রার্থী অধ্যাপক মহীউদ্দীন,
জেলা সেক্রেটারি ও নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট আ. স. ম. সায়েম,
এবং জেলা কর্মপরিষদ সদস্য ও নওগাঁ-৬ (আত্রাই–রাণীনগর) আসনের এমপি প্রার্থী সাংবাদিক মো. খবিরুল ইসলাম। বক্তারা অবিলম্বে ৫-দফা বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং দেশে গণতন্ত্র ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
