ঝিনাইদহের নতুন জেলা প্রশাসক হলেন মোঃ আব্দুল্লাহ আল মাসউদ

 

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ ঝিনাইদহের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালকে বদলী করা হয়েছে। জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মাসউদকে। রোববার (৯ নভেম্বর) সন্ধ্যার পর প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম।


ঝিনাইদহ ছাড়াও নতুন ডিসি পাওয়া জেলাগুলো হলো- ব্রাহ্মণবাড়িয়া, নড়াইল, জামালপুর, মেহেরপুর, কিশোরগঞ্জ, ঝালকাঠি, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, জয়পুরহাট, ময়মনসিংহ, মানিকগঞ্জ ও চাঁদপুর।


এর আগে শনিবার (৮ নভেম্বর) মধ্যরাতে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। তাদের মধ্যে ছয়জনকে রদবদল ও নতুন মুখ হিসেবে নয়জনকে নিয়োগ দেওয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন