তারুণ্যের চোখে আধুনিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার


 



মোঃ কাউছার পাটোওয়ারী বিশেষ প্রতিনিধি:


সোনারগাঁওয়ের রয়েল রিসোর্টে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “তারুণ্যের ভাবনায় কেমন বাংলাদেশ চাই” শীর্ষক অনুপ্রেরণামূলক আলোচনা সভা। সমাজ উন্নয়ন ও মানবতার সেবায় নিবেদিত প্রতিষ্ঠান রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান,

সঞ্চালনায় ছিলেন সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ। 

বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে নতুন অঙ্গীকারের জন্ম দিয়েছে—

“ঐতিহ্যের শিকড়ে দাঁড়িয়ে গড়বো এক আধুনিক, মানবিক ও টেকসই বাংলাদেশ।”


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসসের চেয়ারম্যান আনোয়ার আলদীন,

প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন,

এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন

ও সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান।


বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার তরুণ প্রজন্ম। তাদের চিন্তা, উদ্যম ও সৃজনশীলতা দিয়েই গড়ে উঠবে একটি ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ। তরুণদের দায়িত্ব শুধু স্বপ্ন দেখা নয়, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সাহসের সঙ্গে এগিয়ে আসা।


সভাপতির বক্তব্যে মোঃ আতাউর রহমান বলেন—


“তরুণ প্রজন্মের চিন্তা ও দায়িত্ববোধের মাধ্যমেই গড়ে উঠতে পারে আলোকিত বাংলাদেশ।

ঐতিহ্যের মাটিতে দাঁড়িয়ে তারা যদি সততা, মানবতা ও উন্নয়নের দৃষ্টিতে কাজ করে,

তাহলে বাংলাদেশ হবে বিশ্বের জন্য একটি অনুকরণীয় উদাহরণ।”


অনুষ্ঠানে উপস্থিত তরুণরা দেশপ্রেম, ঐক্য ও দায়িত্ববোধের শপথ নিয়ে

নিজ নিজ অবস্থান থেকে সমাজ উন্নয়ন ও জাতি গঠনের কাজে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আলোচনা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব ও তরুণদের মুক্ত মতবিনিময়।

আশা ও প্রেরণার আলো ছড়িয়ে দেয় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের এই অনন্য আয়োজন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন