বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রতি সপ্তাহে একদিন সাপ্তাহিক ছুটি বাধ্যতামূলক।


শফিউল আলম,উপজেলা প্রতিনিধি হাকিমপুর দিনাজপুরঃ

 এই আইনের আলোকে দিনাজপুর শ্রম আইন অধিদপ্তর হিলি খাস মহল হাট ও বাজারের (আওতাধীন) সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানকে শুক্রবার সাপ্তাহিক বন্ধ পালনের নির্দেশনা দিয়ে সরকারি গেজেট অনুযায়ী নোটিশ জারি করেছে।  

তবে বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরকারি নির্দেশনা ও নোটিশ পাওয়ার পরও অধিকাংশ দোকানদার শুক্রবার তাদের দোকান খোলা রাখছেন। এতে করে শ্রম আইন লঙ্ঘিত হচ্ছে এবং বাজারে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে।

বাজার কমিটি একাধিকবার মিটিং করেও সমস্যার কার্যকর সমাধানে পৌঁছাতে পারেনি। তারা সময়ক্ষেপণ করছেন। এবং কোনো সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছেন না। এমনকি শ্রম আইন অধিদপ্তর যদি কোনো ব্যবসায়ীকে জরিমানা করে, তাহলে বাজার কমিটি সেই দায়ভার নেবে না বলেও জানিয়েছে। অথচ বাজার কমিটি নিজে থেকে কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না, যা ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি ও অস্থিরতা সৃষ্টি করছে।

বাজারের অনেক ব্যবসায়ী জানিয়েছেন, তারা সরকারি গেজেট অনুযায়ী দোকান বন্ধ রাখতে আগ্রহী, কিন্তু বাজার কমিটির অনির্দিষ্ট অবস্থান এবং অন্যদের দোকান খোলা রাখার কারণে তারা দ্বিধায় রয়েছেন।

#হিলিবাজার #সাপ্তাহিকবন্ধ

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন