হরিণাকুণ্ডুতে হরিয়ারঘাটের মাঠে পড়ে ছিলো নারীর লাশ


 মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহ:

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হরিয়ারঘাট গ্রামের মাঠ (কবরস্থানের) পাশ থেকে এক মহিলার লাশের খবর পাওয়া গেছে। শনিবার ৮ নভেম্বর বিকাল সাড়ে ৪ ঘটিকার সময়ে এলাকার লোকজন মাঠের দিকে খুঁজাখুঁজি করার পর বৃদ্ধার লাশ দেখতে পেয়ে পরিবারে সংবাদ দেন। বৃদ্ধার বড় ছেলে উল্লকা সাংবাদিকদের জানান,আমার বাবা নেই। আমার মা দীর্ঘদিন ধরে উপদৃষ্টি জনিত সমস্যায় ভুগছিলেন। গতো ৩ দিন ধরে উপদৃষ্টির আক্রমণে বাড়ি থেকে উধাও হয়ে যায়। আমাদের আত্মীয় স্বজনে সবাই মিলে অনেক খুঁজা-খুঁজি করেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে শনিবার বিকাল সাড়ে ৪ ঘটিকার সময়ে আমার মাকে মৃত অবস্থায় মাঠে খুঁজে পায় এলাকাবাসী। আমাদের কারোর প্রতি কোনো সন্ধেহ নেই বলেও জানান উল্লকা মণ্ডল। উদ্ধারকৃত মহিলার নাম জরিনা খাতুন (৫৬) সে ওই গ্রামের মৃত্যু আসির উদ্দিনের স্ত্রী।
একই এলাকার সবজি বিক্রেতা আব্দুল লতিফ জানান, বৃদ্ধা আমার গ্রাম সুবাদে বোন হয়। তার এই মৃত্যুতে আমরা খুব ব্যাতিত। সে একজন খুব পরিশ্রমী মানুষ ছিলেন।
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার রবিবার ৯ নভেম্বর জানান,বৃদ্ধা জরিনা খাতুন শারিরীক ও মানুষিক ভাবে রুগী থাকার কারণে কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তবে পরিবার থেকে কোনো জিডিও করেনি। গতো শনিবার নিহতের পরিবারের থেকে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত লাশ উদ্ধা করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম (ময়নাতদন্ত) রিপোর্ট হাতে পেলে বিস্তারিত আরো জানা যাবে বলেও জানান এই শীর্ষ কর্মকর্তা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন