হরিণাকুণ্ডুতে রাশেদ খানের গণসংযোগ


মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ

ঝিনাইদহ হরিণাকুণ্ডু-২ আসনে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান নিজে নির্বাচন করবেন এই উপলক্ষে, শনিবার (২৯ নভেম্বর) বিকাল থেকে দলটির হরিণাকুণ্ডু উপজেলার ১নং ভায়না ইউনিয়ন গণঅধিকার পরিষদের আয়োজনে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।  


কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্তের ভিত্তিতে সারাদেশে ন্যায় ঝিনাইদাহ-২ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ। দলীয় সূত্রে জানা গেছে, সারাদেশে ২০০ আসনে প্রার্থী দিয়েছে গণঅধিকার পরিষদ। তবে নির্বাচনি জোট হলে দলীয় প্রার্থীর বিষয়ে ভিন্ন সিদ্ধান্তে আসতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গেছে। 


রাশেদ খান ঝিনাইদহ জেলার পৌরসভার বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি ঝিনাইদহ -২ আসন থেকে দলীয় সিদ্ধান্তে আগামী নির্বাচনে প্রার্থী হয়েছেন গনসংযোগ কালে রাশেদ খান বলেন, ‘মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত হরিণাকুন্ডু গড়ে তোলার প্রত্যয়ে আমার পথচলা। এসময়ে তিনি আরো বলেন আমি হরিনাকুন্ডু উপজেলার সকল ভোটারদের কাছে দোয়া চাই। আগামী নির্বাচনে সৎ, যোগ্য, মেধাবী এবং নতুন নেতৃত্বকে জনগণ অবশ্যই বেছে নেবেন বলেও জানান ঐ রাজনীতিবিদ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন