আট দলের উদ্যোগে রাজশাহীতে মহা সমাবেশে।


আজ বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আটদলীয় জোটের বিভাগীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান বক্তাদের একজন হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রেখেছেন। তার বক্তব্যে তিনি আগামীতে দুর্নীতিমুক্ত সরকার গঠন করার কথাস দাবি জানান।


 জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার নির্বাচনের রূপরেখা ঘোষণা করলেও সেই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে জাতির সামনে বড় প্রশ্ন দেখা দিয়েছে। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ভেতরে লুকিয়ে থাকা কিছু ব্যক্তির কুপরামর্শে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের তারিখ ঘোষণা করা হয়েছে, যা নতুন সংকট তৈরি করতে পারে।



তিনি বলেন, এখনো ষড়যন্ত্র চলছে। গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট হবে। ‘হ্যাঁ’ ভোট মানে হলো ফ্যাসিবাদ বিরোধী নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, সুশাসনের পক্ষে। জনগণের ম্যান্ডেট নষ্ট করা যাবে না। কোনো ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না।


 এছারাও, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির আব্দুল মাজেদ আতহারি বলেন, রক্ত দিয়েছি, রক্ত আরও দেব তবু আগে গণভোট ও জুলাই সনদ কার্যকর করবো। তা ছাড়া দেশে নির্বাচন হতে দেওয়া হবে না। নির্বাচনের আগেই গণভোট দিতে হবে, জুলাই সনদ কার্যকর করে তারপর নির্বাচন দিতে হবে। লড়াই করেছি একদিনের জন্য নয়, ৪৭ সাল থেকে। আবারও লড়াই করে আল্লাহর আইন কোরানের শাসন অবশ্যই অবশ্যই কায়েম করবো ইনশাআল্লাহ।


এছারাও ৮ দলের প্রত্যেকে বক্তব্য রাখেন এবং বিভিন্ন দাবি পেশ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন