শরিফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বড়াইগ্রাম জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

মোঃ রাশিদুল ইসলাম,নাটোর জেলা প্রতিনিধিঃ


 ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদি’র খুনীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাটোরের বড়াইগ্রামে জামায়াতে ইসলামীর উদ্যোগে পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার বিকাল ৪টায় বড়াইগ্রাম পৌর জামায়াতের উদ্যোগে লক্ষ্মীকোল বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আবুল হোসাইন, সেক্রেটারী আবু বকর সিদ্দিক, সহকারি সেক্রেটারী হাসানুল বান্না উজ্জল, পৌর আমীর আলমাস হোসেন বক্তব্য রাখেন।


এর আগে উপজেলা নায়েবে আমীর সিরাজুল ইসলাম কোরবান ও পৌর আমীর মীর মহিউদ্দিনের নেতৃত্বে বনপাড়া বাজারে বাদ জুমা এবং নগর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাসিনুর রহমানের নেতৃত্বে ধানাইদহ বাজারে বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন