ফুলপুরে কৃষক দল নেতার গাড়ি ভাঙচুরের ঘটনায় যুবদল নেতাকে দায়ী করার প্রতিবাদে বিক্ষোভ
ময়মনসিংহের ফুলপুরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) সাবেক এমপি কেন্দ্রীয় কৃষক দল নেতা এড. আবুল বাসার আকন্দের গাড়ি ভাঙচুরের ঘটনায় তিনি যুবদল নেতা ওয়াহেদুজ্জামান মিঠুনকে দায়ী করে বক্তব্য দিলে মিঠুন এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। ইশার নামাজের পর মিঠুনের নেতৃত্বে ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিঠুন বলেন, 'আমি গভীর দুঃখ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, রিক্সা মার্কায় ভোট চাওয়া কৃষক দলের কেন্দ্রীয় সহসভাপতি জনাব আবুল বাসার আকন্দ দলের নীতি ও আদর্শের পরিপন্থী ভূমিকা নিয়েছেন। সম্প্রতি কে বা কারা গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। অথচ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে হেয় করার জন্য সেই ঘটনার সাথে আমার নাম জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। আমি স্পষ্টভাবে জানাচ্ছি—এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এ ধরনের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।'

কোন মন্তব্য নেই: