বৃদ্ধা নারীকে জবাই করে হত্যা, সন্দেহের তীর দুই পুত্রবধূর দিকে


 বান্দরবানের আলীকদমে বয়োবৃদ্ধ এক মুমূর্ষু নারীকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে।

লোমহর্ষক এই ঘটনা উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের কানা মেম্বারঘাট নামক এলাকায় ঘটেছে।

সূত্রে প্রকাশ, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ি থেকে রহিমা বেগম নামের এই ৭০ বছর বয়সি নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। খুন হওয়া নারী স্থানীয় বাসিন্দা আবু তালেবের দ্বিতীয় স্ত্রী।

জানা যায়, খুন হওয়া নারী দীর্ঘদিন ধরে প্যারালাইসড আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। স্বজনদের ধারণা, পরিবারের কেউ হত্যা তাকে করতে পারে।

এ বিষয়ে আলীকদম থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন শাহ জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, পারিবারিক কলহের জেরে স্বামী ও সতীনকে ফাঁসানোর উদ্দেশ্যে মেজো ছেলের প্রথম স্ত্রী দা দিয়ে রহিমা বেগমকে গলা কেটে হত্যা করে থাকতে পারেন।

সন্দেহভাজন দুই পুত্রবধূসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা এই লোমহর্ষক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন