রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি জোরদারের দাবি


ব্যুরো প্রধানঃ খুলনা বিভাগ 

এস এম শাহরিয়ার, 


পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক বৃদ্ধির প্রতিবাদে এবং বাজারে কৃত্রিম সংকট ও মজুদদারির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।


সমাবেশে বক্তারা বলেন, রমজান এলেই কিছু অসাধু ব্যবসায়ী চক্র বাজারে অস্থিরতা তৈরি করে। কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ ও সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানো এখন যেন নিয়মে পরিণত হয়েছে। এর ফলে নিম্ন ও মধ্য আয়ের মানুষ সবচেয়ে বেশি চাপে পড়েন।


তারা অভিযোগ করেন, বাজার ব্যবস্থাপনায় কার্যকর তদারকি না থাকায় প্রতিবছর একই পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে প্রশাসনের নিয়মিত মনিটরিং, আইনের কঠোর প্রয়োগ এবং গোয়েন্দা নজরদারি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


বক্তারা আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, বাজারের স্বচ্ছতা নিশ্চিত করতে নাগরিক সমাজ ও সচেতন মহলেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগ ছাড়া ভোক্তাদের স্বার্থ রক্ষা সম্ভব নয় বলেও তারা মত দেন।


মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে বাজার স্থিতিশীল করার আহ্বান জানানো হয়। পাশাপাশি নতুন সরকার এ বিষয়ে দৃশ্যমান সাফল্য দেখিয়ে জনগণের আস্থা অর্জন করবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন