খুলনার ৬ আসনে বিএনপি ৪, জামায়াত ২ বেসরকারি ফলে চিত্র স্পষ্ট


 ব্যুরো প্রধানঃ খুলনা বিভাগ 

এস এম শাহরিয়ার,  


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনার ছয়টি আসনের বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিএনপি চারটি এবং জামায়াতে ইসলামী দুটি আসনে বিজয়ী হয়েছে। দিনভর ভোটগ্রহণ শেষে রাতভর গণনা শেষে এই চিত্র স্পষ্ট হয়।


আসনভিত্তিক ফলাফল সংক্ষেপে:


খুলনা-১:

বিএনপি প্রার্থী আমীর এজাজ খান পেয়েছেন ১,২১,৩৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের কৃষ্ণ নন্দী পেয়েছেন ৭০,৩৪৬ ভোট।


খুলনা-২:

জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল ৯৩,৭৮৯ ভোট পেয়ে এগিয়ে থাকেন। বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পান ৮৮,১৯৭ ভোট। ব্যবধান তুলনামূলক কম হওয়ায় এই আসনে ছিল টানটান উত্তেজনা।


খুলনা-৩:

বিএনপির রকিবুল ইসলাম বকুল ৭৮,৮৪৫ ভোট পেয়ে জয় পান। জামায়াতের মোহাম্মদ মাহফুজুর রহমান পান ৬৬,০১০ ভোট।


খুলনা-৪:

বিএনপির আজিজুল বারী হেলাল ১,২৩,১৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের মাওলানা সাখাওয়াত হোসাইন পেয়েছেন ১,০৯,৫৩০ ভোট।


খুলনা-৫:

আলি আসগর লবি পেয়েছেন ১,৪৮,৮৫৪ ভোট। জামায়াতে ইসলামীর মিয়া গোলাম পরওয়ার পেয়েছেন ১,৪৬,২৪৬ ভোট। ভোটের ব্যবধান কম হওয়ায় এ আসনেও ছিল কড়া প্রতিদ্বন্দ্বিতা।


খুলনা-৬:

জামায়াতে ইসলামীর আবুল কালাম আজাদ পেয়েছেন ১,৫০,৭২৪ ভোট। বিএনপির মনিরুল হাসান বাপ্পি পেয়েছেন ১,২৪,৭১০ ভোট।


সার্বিক চিত্রঃ


খুলনায় বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসন পেলেও জামায়াত দুটি গুরুত্বপূর্ণ আসনে জয় তুলে নিয়েছে। কয়েকটি আসনে ভোটের ব্যবধান কম থাকায় রাজনৈতিক বিশ্লেষকরা এটিকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হিসেবে দেখছেন।


বেসরকারি ফলাফল প্রকাশের পর বিভিন্ন এলাকায় বিজয় মিছিল দেখা গেছে। তবে এখনো চূড়ান্ত (সরকারী) ফলাফল ঘোষণা বাকি রয়েছে।

কোন মন্তব্য নেই: