বিশ্বকাপে এমন লজ্জার হার আগে দেখেনি ভারত


 টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এমন লজ্জার হার আগে কখনো দেখেনি ভারত। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের প্রথম ম্যাচেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৭৬ রানের বিশাল ব্যবধানে হেরে বসে দক্ষিণ আফ্রিকার কাছে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি মোদি প্রায় ৯০ হাজার সমর্থকের সামনে এই হার শুধু ১২ ম্যাচের জয়রথ থামায়নি, বরং টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে রানের ব্যবধানে ভারতের সবচেয়ে বড় পরাজয় হিসেবেও রেকর্ড গড়েছে।

১৮৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত ১৮.৫ ওভারে মাত্র ১১১ রানে অলআউট হয়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে এর আগে ভারত কখনো ৫০ রানের বেশি ব্যবধানে হারেনি। সেই রেকর্ড ভেঙে এবার ৭৬ রানের পরাজয় ভারতের জন্য এক নতুন লজ্জার অধ্যায় লিখে দিল। এর আগে সর্বোচ্চ ৪৯ রানের হার ছিল অস্ট্রেলিয়ার ২০১০ সালে। ২০১৬ সালে আরেকবার ৪৭ রানের ব্যবধানে হেরেছিল নিউজিল্যান্ডের বিপক্ষে।

এই হারের পর সুপার এইটে ভারতের পথ আরো কঠিন হয়ে পড়েছে। টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলোতে ঘুরে দাঁড়ানো ছাড়া আর কোনো বিকল্প নেই।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন