উপজেলা প্রতিনিধিঃ রংপুর সদর
শাহরিয়ার হাসান সাজিদ,
জানা গেছে, রংপুর জেলা, বদরগঞ্জ উপজেলায়,দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে মারধরের শিকার হন মোঃ আব্দুল গাফফার। হামলার ঘটনায় তার পা ভেঙে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে।
