সোমবার রাত ১২টা পর্যন্ত গ্যাসের মারাত্মক স্বল্পচাপ থাকবে


 এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণের কারণে সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ্যাসের অধীন সব শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণজনিত কারণে বন্ধ থাকায় এলএনজি থেকে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় ১৬ ফেব্রুয়ারি সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণির গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন