যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপ খেল‌বে না ইরান!


 শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের গণমাধ্যম তেহরানে এক সাক্ষাৎকারে ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের সভাপ‌তি মে‌হেদী তাজ বলেন, 'আজ যা ঘটেছে এবং যুক্তরাষ্ট্রের এই আক্রমণের ফলে, এটা অসম্ভব যে আমরা (যুক্তরাষ্ট্রে) বিশ্বকাপ খেলতে যাবো। তবে ক্রীড়া প্রধানরাই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।


ফিফা বিশ্বকাপে ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচই খেলবে যুক্তরাষ্ট্রে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়ামের বিপক্ষে এবং সবশেষ ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলবে তারা।


এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্রমেই বাড়ছে মৃতের সংখ‍্যা। এই পরিস্থিতিতে ঘরোয়া ফুটবল প্রতিযোগিতা স্থগিত করেছে ইরান। আর দেশে ফেরার পথ না পেয়ে বিপাকে পড়েছেন সেখানে থাকা বিদেশি খেলোয়াড়রা।


শনিবার ইরানে হামলার পর ইরান প্রো লিগের ম্যাচগুলো আপাতত স্থগিত করা হয়েছে। বছর খানেক আগেও ইরানে হামলা করেছিল ইসরায়েল। তখনও বিরূপ প্রভাব পড়েছিল দেশটির ক্রীড়াঙ্গনে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন