ঘোড়াঘাটে আনসার-ভিডিপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত


উপজেলা প্রতিনিধি; ঘোড়াঘাট (দিনাজপুর)

মোঃ মাহফুজুর রহমান


দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)-র উদ্যোগে আজ ১০ই মার্চ (মঙ্গলবার) এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র রমজান মাস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের আনসার-ভিডিপি সদস্য,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজকরা বলেন, পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরা এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে আনসার-ভিডিপি সদস্যরা সক্রিয় ভূমিকা পালন করবেন বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, আনসার-ভিডিপির কর্মকর্তা মোছাঃ ইয়াসমিন আরা বানু ও আনসার ভিডিপির প্রশিক্ষক সাকলাইন হোসেন উপজেলা সেটেলমেন্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ  সমবায় অফিসার প্রদীপ কুমার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন