চরফ্যাশনে এমপি নয়নের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নে মাঠে বিএনপি নেতাকর্মীরা, খাল পরিদর্শন

 


জেলা প্রতিনিধিঃভোলা

মীর শাহীন



ভোলার চরফ্যাশনে জলাবদ্ধতা নিরসন ও পানি চলাচল স্বাভাবিক রাখতে মাঠে নেমেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনী ইস্তেহার বাস্তবায়নের অংশ হিসেবে দক্ষিণ আইচা থানা চরমানিকা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত বেবিজ্জার খাল পরিদর্শন করেছেন তারা।

বুধবার (২৫ মার্চ) উপজেলা যুবদলের সদস্য সচিব হাজী জাহিদুল ইসলাম রাসেল, স্থানীয় বিএনপি নেতা খন্দকার রেজাউল করিম এবং সিরাজুল ইসলাম সবুজ খান খালটি পরিদর্শন করেন। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার (২৩ মার্চ) ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন দক্ষিণ আইচায় জেলে মৃত্যুবরণকারী পরিবারের সদস্য ও এক ক্যান্সার রোগীর বাড়ি পরিদর্শনে গেলে চরমানিকা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জলাবদ্ধতার সমস্যা তুলে ধরেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তিনি যুবদল নেতা হাজী জাহিদুল ইসলাম রাসেল ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম সবুজ খানকে খালটি পরিদর্শন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনকালে নেতারা জানান, প্রায় ১২ ফুট প্রশস্ত কাঁচা সড়কের পাশে ৮-১০ ফুট প্রশস্ত আঁকাবাঁকা এই খালটির দৈর্ঘ্য প্রায় ৫ কিলোমিটার। স্থানীয়দের অপরিকল্পিতভাবে বাড়িঘরের সামনে কালভার্ট নির্মাণ, মাটি ভরাট করে কবরস্থান ও বিভিন্ন স্থাপনা তৈরির ফলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি হচ্ছে। এতে শতাধিক পরিবার জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়ছে।

এছাড়া প্রতিবছর খালের দুই পাশে প্রায় ৫০ একর কৃষিজমির ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা যায়।
এলাকাবাসীর দাবি, আসন্ন বর্ষা মৌসুমের আগেই খালটির পানি চলাচল স্বাভাবিক করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক।

এ বিষয়ে হাজী জাহিদুল ইসলাম রাসেল বলেন, “অপরিকল্পিতভাবে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণের কারণে খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হচ্ছে। আপাতত প্রায় ৫০০ ফুট দূরে অবস্থিত আরেকটি খালের সঙ্গে মোটা পাইপলাইনের মাধ্যমে সংযোগ স্থাপন করে পানি চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “এমপি নয়নের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি এবং এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।” নূরুল ইসলাম নয়ন ভাইর নিরাপদ চরফ্যাসন গড়তে হাজী জাহিদুল ইসলাম রাসেল বদ্ব পরিকর বলে জোড় দেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন