অতিরিক্ত দামে এল,পিজি গ্যাস বিক্রি, আউশকান্দি বাজারে একতা এন্টারপ্রাইজকে ১০হাজার জরিমানা


 হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি বাজারে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি ও ক্যাশ মেমো সংরক্ষণ না করার অভিযোগে একতা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূর-ই-হাফসা নেতৃত্ব দেন। অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করছে এবং বিক্রির কোনো ক্যাশ মেমো সংরক্ষণ করা হয়নি।

এ অভিযোগের প্রমাণ পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে একতা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সঙ্গে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণের জন্য সতর্ক করা হয়েছে। সৌমিত্র কুমার দাস মোবাইল -01344-773445

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন