ভোলায় নির্জন গৃহে গলায় ফাঁস দিয়ে এক যুবকের আত্মহত্যা


 জেলা প্রতিনিধিঃভোলা

মীর শাহীন 

ভোলা জেলার লালমোহন উপজেলায় কাওসার (৩০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার (২৭) সন্ধ্যায় নিজ বসত ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন কাওসার। নিহত কাওসার  উপজেলার বদরপুর ইউনিয়নের চরকচ্ছপিয়া এলাকার মাতাব্বর বাড়ীর বশির মাতাব্বরের ছেলে।


 নিহতের স্ত্রী শারমিন বেগম জানান, তার স্বামী দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছেন। তারা চট্টগ্রামে থাকতেন এবং নিহত কাওসার টেইলারিং এর কাজ করতেন। গত ১১ রমজান শারমিন বেগম ও তার স্বামী কাওসার তাদের নিজ বাড়িতে আসেন। গত কয়েকদিন পূর্বে শারমিন বেগম তার দুই সন্তান নিয়ে বাবার বাড়িতে বেড়াতে যান। 


ঘটনার দিন শারমিন বেগম তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে এসে ঘরে প্রবেশ করতে গেলে ভেতরের দরজা বন্ধ থাকায় জানালা দিয়ে বাহিরে থেকে তার স্বামী কাওসারের ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। তখন তিনি ডাক চিৎকার দিলে বাড়ির লোকজন ছুটে আসে।


এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান,নিহত কাওসার বৈবাহিক জীবনে দুই বিয়ে করেন প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার পর থেকে সে কিছুটা মানসিক বিকারগস্ত হয়ে পড়লে পরিবার থেকে তার চিকিৎসা চলছে, দ্বিতীয় স্ত্রী ও বাড়িতে না থাকায়  আজ নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন,  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তদন্ত শেষে অপমৃত্যু মামলা গ্রহণ করে ময়নাতদন্তের মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন