মিঠাপুকুরে এসএসসি ৯৭/৯৯ ব্যাচের বর্ণাঢ্য ঈদ আনন্দ ও বন্ধু পূর্ণমিলনী অনুষ্ঠিত


    

    উপজেলা প্রতিনিধিঃপীরগঞ্জ, রংপুর  

     মোঃকামরুল হাসান প্রধান

" সহযোগিতাই হোক বন্ধুত্বের পরিচয় "

এই শ্লোগানকে সামনে রেখে  রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার বন্ধুদের আয়োজনে রংপুর বিভাগের বিভিন্ন উপজেলা থেকে আগত এসএসসি ৯৭/৯৯ ব্যাচের ঈদ আনন্দ ও বন্ধু পূর্ণমিলনী বর্ণাঢ্য অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে উপজেলার ডাক বাংলো মাঠে। ২২ মার্চ শনিবার এসএসসি ৯৭/৯৯ ব্যাচ মিঠাপুকুর বন্ধুদের আয়োজনে এবারই প্রথমবারের মতো এ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। উপজেলার ৯৭/৯৯ ব্যাচের অন্যতম সংগঠক আখতারুজ্জামানের সভাপতিত্বে এবং পীরগঞ্জের বন্ধু রাসেদুন্নবি সাজন এর কাব্যিক প্রাণবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানের সূচনা হয়। পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

দিনব্যাপী অনুষ্ঠানে ছিল নানা আয়োজন। সকালের নাস্তা দিয়ে শুরু হয়ে বিভিন্ন উপজেলা থেকে আগত বন্ধুদের শুভেচ্ছা বক্তব্য ও স্মৃতিচারণে মুখর হয়ে ওঠে পুরো অনুষ্ঠান স্থল । 

মধ্যাহ্নভোজের পর অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বাউল সঙ্গীত, প্রজন্ম ৯৭ ব্যাচের নৃত্য পরিবেশনা ও কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। বিকেলে পরিবেশন করা হয় নাস্তা। অনুষ্ঠানে ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র, যেখানে বন্ধুদের পৃষ্ঠপোষকতায় বাহারি পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী বক্তব্যে আয়োজকরা আগামী বছর আরও বড় পরিসরে পূর্ণমিলনী আয়োজনের অভিব্যক্তি ব্যক্ত করেন এবং উপস্থিত সকল বন্ধুদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Select Embedded Mode To Show The Comment System.*

নবীনতর পূর্বতন